মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ PM

মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর

আহমদ আলী হিরন, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৮/২০২৬ ১০:০০:৪৭ PM

মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর

ছবি:সংগৃহীত


মাদকের সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর। তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সুশীলসমাজের প্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বুধবার বিকেলে বিশ্বনাথ উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহসিনা রুশদীর বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী, কারবারি ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ সবার-সরকার ও প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সুশীলসমাজ ও সচেতন নাগরিকদেরও এ কাজে এগিয়ে আসতে হবে।

পুলিশ প্রশাসনের উদ্দেশে এমপি বলেন, উপজেলার আশুগঞ্জ এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত একজন ‘গডফাদার’ রয়েছেন বলে উপজেলাবাসী জানেন। তাঁকে এখনো আইনের আওতায় আনা হয়নি কেন, তা খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে অযথা কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না। পুলিশকে মানুষের আস্থা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, উপজেলায় নতুন করে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করা যাবে না। কেউ সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে তা দ্রুত উচ্ছেদ করতে হবে। দখলদারদের সঙ্গে কোনো আপস করা যাবে না।

সভায় উপজেলার ইনডোর ফুটবল খেলার স্থানগুলো রাত ১০টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে সভায় বিশ্বনাথ উপজেলার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তাঁরা বলেন, বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন গ্রাহকেরা। একদিকে নিয়মিত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, অন্যদিকে বিদ্যুৎ না থাকলেও মাস শেষে অতিরিক্ত বিল দিতে হচ্ছে। প্রতিদিন লাইনে কাজ চলমান থাকার অজুহাতও গ্রাহকেরা আর মেনে নিতে চান না। দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবি জানান তাঁরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিন মাহবুব, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ এবং বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল মুন্না।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল