ছবি:সংগৃহীত
সিলেটের বালাগঞ্জ থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বালাগঞ্জ থানা ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার। স্বাগত বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ফয়েজ আহমদ। এসআই রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনায় অংশ নেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আজগর, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহমত আলী, নায়েবে আমির মাওলানা কুতুব উদ্দিন, পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম জিতু, সাধারণ সম্পাদক শামীম আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আব্দুল হাদি, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. মকবুল মিয়া, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ মিম, উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবুল আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম, প্রবাসী সিরাজুল ইসলাম মামুন, ইউপি সদস্য আছাব আলী, বাবরু মিয়া, মনসুর আহমদ, ইউপি সদস্য রোকেয়া খাতুন, ইমা বেগম ও রুকিয়া বেগম।
এ ছাড়া সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, শামীম আহমদ, জাকির হোসেন, আবুল কাসেম অফিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
ওপেন হাউস ডেতে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, গরু চুরি, গাঁজা, ইয়াবা, নাসির বিড়ি, সাধারণ ডায়েরি (জিডি), মোবাইল ফোনে আসক্তি, ভুয়া ফেসবুক আইডি এবং অপরাধীদের সঙ্গে পুলিশের কোনো ধরনের যোগসাজশ রয়েছে কি না—এসব বিষয় আলোচনায় গুরুত্ব পায়।
সভায় বক্তারা মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অনলাইন জুয়া, মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
ওপেন হাউস ডের মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ ও পরামর্শ সরাসরি পুলিশের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হওয়ায় এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




