সিলেটে অনলাইন জু'য়ার অ'ভিযোগে গ্রে'প্তার ৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ PM

সিলেটে অনলাইন জু'য়ার অ'ভিযোগে গ্রে'প্তার ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ০২:৪৪:৫৫ PM

সিলেটে অনলাইন জু'য়ার অ'ভিযোগে গ্রে'প্তার ৪


সিলেটে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। তাদের ব্যবহৃত মোবাইল ফোনে জুয়ার বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব।

র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে। এমন খবরে র‌্যাবের একটি দল গোলাপগঞ্জ বাজারের একটি দোকানে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদপুর গ্রামের মো. জুরু মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (২৮), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকার মৃত পীযুষ কান্তি পালের ছেলে প্রদীপ পাল (৩৪), গিয়াস উদ্দিনের ছেলে মো. জাহান উদ্দিন (২৯) ও ইছাকের ছেলে টাকু সেন (২৯)।

র‌্যাব জানায়, তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত চারটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসব ফোন যাচাই করে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল