চা পান করতে গিয়ে মোটরসাইকেলের ধা ক্কা য় নি হ ত সাবেক ব্যাংক কর্মকর্তা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৩ PM

চা পান করতে গিয়ে মোটরসাইকেলের ধা ক্কা য় নি হ ত সাবেক ব্যাংক কর্মকর্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৮/২০২৬ ০৩:৫৯:১৭ PM

চা পান করতে গিয়ে মোটরসাইকেলের ধা ক্কা য় নি হ ত সাবেক ব্যাংক কর্মকর্তা

সংগৃহীত


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আজিজুল হক নামে সোনালী ব্যাংকের সাবেক এক কর্মকর্তা নিহত হয়েছেন।আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক জালকুড়ি এলাকার মৃত হোসেন আলী শেখের ছেলে।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে জালকুড়ি তালতলা এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় আজিজুল হক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ছেলে মো. আমিনুল হক জানান, তার বাবা সকালে নাস্তার পর চা পান করার জন্য দোকানে যান। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।করেছে। আবেদনটি যাচাই করে আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

জৈন্তাবার্তা/ সুলতানা