অটোরিকশাকে চাপা দিয়ে শোরুমে ঢুকল ট্রাক, নিহত ২
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৭ PM

অটোরিকশাকে চাপা দিয়ে শোরুমে ঢুকল ট্রাক, নিহত ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৮/২০২৬ ০৫:৫৭:১১ PM

অটোরিকশাকে চাপা দিয়ে শোরুমে ঢুকল ট্রাক, নিহত ২

সংগৃহিত


লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন।আজ শনিবার দুপুরে ওই উপজেলার সোনালী ব্যাংক চত্বর এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবী এলাকার জহুরুল ইসলাম (৫২) ও সিংসিমারী শস্যগুদাম এলাকার আব্দুল মজিদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে পাশে থাকা একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে। এতে অটোরিকশার যাত্রী জহুরুল ইসলাম ও আব্দুল মজিদ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আরও চার-পাঁচজন গুরুতর আহত হন।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জৈন্তাবার্তা/সুলতানা