শ্রীমঙ্গলে অ'বৈধভাবে বালু উত্তোলন করায় একজনের কারাদ'ণ্ড
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১২ PM

শ্রীমঙ্গলে অ'বৈধভাবে বালু উত্তোলন করায় একজনের কারাদ'ণ্ড

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ০৩:০৭:১১ PM

শ্রীমঙ্গলে অ'বৈধভাবে বালু উত্তোলন করায় একজনের কারাদ'ণ্ড


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) পশ্চিম ভাড়াউড়া এলাকার রুপশপুরের চিড়িয়াখানা রোড ও মৌলভীবাজার রোডের ৫ নম্বর পুল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম। অভিযানে শ্রীমঙ্গল থানার দায়িত্বরত পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে পশ্চিম ভাড়াউড়ার রুপশপুর এলাকার চিড়িয়াখানা রোডে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব না হওয়ায় কোনো অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি। তবে ওই এলাকায় বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অপরদিকে, মৌলভীবাজার রোডের ৫ নম্বর পুল এলাকায় অভিযান পরিচালনাকালে বালু উত্তোলনরত অবস্থায় মো. ছাতির মিয়া (৩৫) নামে একজনকে হাতেনাতে আটক করা হয়। তিনি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মো. ছাতির মিয়াকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও বালুমহাল ব্যবস্থাপনা সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/আরআর