বড়লেখায় খালেদা জিয়া ও কোকোর জন্মদিন উপলক্ষে ছাত্রদলের আলোচনা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০০ AM

বড়লেখায় খালেদা জিয়া ও কোকোর জন্মদিন উপলক্ষে ছাত্রদলের আলোচনা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ০১:২১:০০ AM

বড়লেখায় খালেদা জিয়া ও কোকোর জন্মদিন উপলক্ষে ছাত্রদলের আলোচনা

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও মরহুম আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টায় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেন তাম্বীরের সভাপতিত্বে এবং সদস্য সচিব শামীমুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক ফয়ছল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান সাদিক। প্রধান বক্তার বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছবুর।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ, কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. জসিম উদ্দিন, অ্যাকাউন্টিং বিভাগের প্রভাষক মো. সাব্বির আহমদ, ইংরেজি বিভাগের প্রভাষক মো. রেজাউল ইসলাম এবং হিসাবরক্ষক রেজাউল ইসলাম মিন্টু।

বক্তারা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করেন। তারা বলেন, ছাত্রসমাজ দেশের গুরুত্বপূর্ণ শক্তি। তাই শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।

বক্তারা কলেজের শিক্ষার পরিবেশ সুন্দর রাখা এবং শিক্ষার্থীদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহিব আহমদ, প্রথম যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন শুভ, যুগ্ম আহ্বায়ক সাহিন আফ্রিদি, মারওয়ান বিন রহমান, ফাহিম আহমদ, মাহিনুর রহমান মাহিন, সাহিদ আহমদ, সবুজ আহমদ, সদস্য রেদোয়ান রনিসহ উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছবুর মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ