নাদিম হত্যায় প্রধান অভিযুক্ত চেয়ারম্যান বাবু আটক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

নাদিম হত্যায় প্রধান অভিযুক্ত চেয়ারম্যান বাবু আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৩ ১২:১৫:৩৯ অপরাহ্ন

নাদিম হত্যায় প্রধান অভিযুক্ত চেয়ারম্যান বাবু আটক

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন ইউপি চেয়ারম্যান বাবু


সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও সদ্য বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু পঞ্চগড় থেকে আটক হয়েছেন।

শনিবার (১৭ জুন) ভোরে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি চর তিস্তাপাড়া এলাকার বাসিন্দা ফকরুল ইসলামের বাড়ি থেকে র‌্যাব সদস্যরা তাকে আটক করে নিয়ে যান।

মাহমুদুল আলম বাবুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ঠাকুরগাঁও এলাকা থেকে র‍্যাব-১৪ ও র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার নেতৃত্বে বাবুকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদাও জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে রাত ১০টায় তার মরদেহ পৌর শহরের বাসায় আসে।

শুক্রবার সকাল ১০টায় বকশীগঞ্জ নুর মুহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাজা ও গুমেরচর জিগাতলা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে গ্রামের বাড়ি নিলাক্ষিয়া ইউনিয়নে গুমেরচরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

শুক্রবার বিকেলে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি মোড় পরিদর্শন শেষে সাংবাদিকদের জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দীন বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। এ ঘটনায় আরও অনেকে থাকতে পারেন। যারাই এর সঙ্গে জড়িত থাকবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ