সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ PM

৬৪ জেলায় মানবব*ন্ধনের ঘোষণা

সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০৮/২০২৬ ০৩:২৩:৩৪ PM

সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী

ছবি:সংগৃহীত


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যার বিচার দাবিতে আবারও সরব হয়েছেন তাঁর মা নীলা চৌধুরী। ছেলের মৃত্যুর ২৯ বছর পর দায়ের হওয়া হত্যা মামলায় আসামিদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তিনি।

সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। ডনকে গ্রেপ্তারে খল অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল সহযোগিতা করেছেন বলে আলোচনা রয়েছে। বিষয়টি উল্লেখ করে নীলা চৌধুরী বলেন, ডিপজলকে মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

নীলা চৌধুরীর ভাষ্য, চলচ্চিত্র অঙ্গনের মানুষ হিসেবে ডিপজল অনেক বিষয় জানেন। ডন দেশ ছাড়ার চেষ্টা করছএমন তথ্য জানার পর তাঁকে ধরিয়ে দিতে সহযোগিতা করার কারণও তদন্তে বেরিয়ে আসা দরকার। তাঁর মতে, ডিপজল যদি কোনো তথ্য জেনে থাকেন, তাহলে সাক্ষী হিসেবে তা তদন্তকারীদের জানানো উচিত।

তিনি ডিপজলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সালমান শাহকে হত্যার সময় চলচ্চিত্র অঙ্গনে অনেকেই নিয়মিত কাজ করতেন। ফলে ওই সময়কার বিভিন্ন ঘটনা ও যোগাযোগ সম্পর্কে তাঁদের জানা থাকতে পারে। মামলার স্বার্থে ডিপজলকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

সালমান শাহর মা মনে করেন, তাঁর ছেলের মৃত্যুর ঘটনা সম্পর্কে আরও অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য জানেন। তাঁদের মধ্যে অভিনেত্রী ডলি জহুরের নামও উল্লেখ করেছেন তিনি।

নীলা চৌধুরীর দাবি, সালমান শাহর মৃত্যুর দিন কী ঘটেছিল, তা নিয়ে ডলি জহুর বিভিন্ন সময়ে গণমাধ্যমে কথা বলেছেন। এ কারণে তাঁকে জিজ্ঞাসাবাদ করে তৎকালীন ঘটনাপ্রবাহ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগ সম্পর্কে তথ্য নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, ডলি জহুর, বাদল খন্দকারসহ আরও কয়েকজন সালমান শাহকে ঘিরে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় সম্পর্কে জানেন। তদন্তে প্রয়োজন হলে তাঁদের কাউকে আসামিও করার দাবি তুলতে পারেন বলে জানিয়েছেন তিনি।

ডন হককে নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী। তাঁর অভিযোগ, হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও ডন কীভাবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এসে ভোট দিলেন এবং সেখানে তাঁকে কীভাবে গ্রহণ করা হলো-এ বিষয়টি তদন্তের আওতায় আসা উচিত।

চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি ও খল অভিনেতা শিবা শানুসহ কয়েকজন ডনকে বরণ করে নিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি। নীলা চৌধুরীর প্রশ্ন, একজন হত্যা মামলার আসামিকে যদি এভাবে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়ে থাকে, তাহলে এর পেছনে কারা রয়েছেন, তা খুঁজে বের করা দরকার।

হুমকির অভিযোগ

এদিকে ডন গ্রেপ্তারের পর সালমান শাহর মামা কুমকুমকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন নীলা চৌধুরী। দীর্ঘদিন ধরেই তাঁর ভাইকে হুমকি দেওয়া হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে তা বেড়েছে বলে দাবি করেন তিনি।

সালমান শাহর ভক্তদেরও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এসব হুমকির স্ক্রিনশট তাঁর কাছে রয়েছে বলেও উল্লেখ করেন নীলা চৌধুরী।

তিনি বলেন, হুমকি দিয়ে সালমান শাহ হত্যার বিচারপ্রক্রিয়া থামানো যাবে না। বাকি আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান তিনি।

৬৪ জেলায় মানববন্ধনের ঘোষণা

সালমান শাহ হত্যার বিচার দ্রুত শেষ করার দাবিতে সম্প্রতি রাজধানীতে মানববন্ধন করেছেন তাঁর ভক্তরা। ‘সালমান শাহ ভক্ত ঐক্যজোট’-এর উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলার ভক্তরা অংশ নেন।

আয়োজকদের অন্যতম সমন্বয়ক সাজিদ কামাল বলেন, ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মামলার বিষয়ে আরও তথ্য বেরিয়ে আসতে পারে। একই সঙ্গে মামলার অপর আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ অন্যদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তিনি।

দাবি পূরণ না হলে দেশের ৬৪ জেলায় আবারও মানববন্ধন করার ঘোষণা দেন সালমান শাহর ভক্তরা।

সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর আদালতে তাঁর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন-সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আবদুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

দীর্ঘদিনের আলোচিত এই মামলায় ডন হকের গ্রেপ্তারের পর নতুন করে তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। সালমান শাহর পরিবার ও ভক্তদের দাবি, দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বি

জৈন্তা বার্তা/ ওয়াদুদ