সিলেটে বৃষ্টি অব্যাহত, নদ-নদীর পানি বিপদসীমার কাছাকাছি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৯ AM

সিলেটে বৃষ্টি অব্যাহত, নদ-নদীর পানি বিপদসীমার কাছাকাছি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৩ ১২:৩৪:২৪ PM

সিলেটে বৃষ্টি অব্যাহত, নদ-নদীর পানি বিপদসীমার কাছাকাছি

সিলেটে বৃষ্টি অব্যাহত, নদ-নদীর পানি বিপদসীমার কাছাকাছি


সিলেটে গত কয়েক দিনের ঢানা বৃষ্টি ও উজানের ঢলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। গত চারদিনের টানা বৃষ্টি আরো ১৫ দিন অবহ্যাত থাকবে বলে পুর্ভাবাস রয়েছে। এমন অবস্থায় সিলেটের নদনদীর পানি বেড়ে চলছে। কোন কোন নদীতে বিপদসীমা ছুঁইছুঁই করছে পানি। 

শনিবার (১৭ জুন) সকাল ১১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশিফ আহমেদ।

তিনি জানান, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়ছে। অনেক নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। সামান্য বাড়লে তা অতিক্রম করবে। একই সঙ্গে হাওর ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে।

এদিকে সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসেন  বলেন, শুক্রবার সকাল ৬ টা থেকে শনিবার সকাল ৬ টা পর্যন্ত ১১৫.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সকাল ৬ টা থেকে দুপুর ৯ টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪৯ মিলিমিটার।

সজিব বলেন, আগামী ৪৮ ঘণ্টা সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ জন্য সবাইকে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহাড়ি ঢল নামতে পারে।

এদিকে গত বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানিয়েছেন, আগামী ১৫ দিন সিলেটে অতিবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে দুই সপ্তাহের মধ্যে সিলেটে হতে পারে বন্যা। এ পরিস্থিতিতে নগদ টাকাসহ ত্রাণসামগ্রীর ব্যবস্থা করে রেখেছে জেলা প্রশাসন। প্রস্তুত করা হচ্ছে আশ্রয়কেন্দ্র।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে