পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১১ AM

দ্বিপক্ষীয়-বহুপক্ষীয় বিষয়ে হুমায়ুন, মানবাধিকার-জলবায়ুতে শামা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৬ ১০:৫৫:৪১ PM

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

ছবি:সংগৃহীত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে হুমায়ুন কবির এবং প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলাম দায়িত্ব পালন করবেন।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রের মাধ্যমে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।

পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য বিষয়ে কার্যক্রম পরিচালনায় সহায়তা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি সংক্রান্ত কার্যক্রমে সহায়তা করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠিত হয়। এ সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান বিদায়ী অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। একই সময়ে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান হুমায়ুন কবির। এরপর গত শুক্রবার নতুন পাঁচজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন। তাঁদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

নতুন দায়িত্ব বণ্টনের ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে দুই প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে পৃথকভাবে সহায়তা করবেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী