শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় মহানবীর আদর্শ ধারণ করতে হবে
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৬ AM

সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‌্যালি

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় মহানবীর আদর্শ ধারণ করতে হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ১১:২৬:০৮ PM

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় মহানবীর আদর্শ ধারণ করতে হবে

ছবি:সংগৃহীত


আধ্যাত্মিক রাজধানী পুণ্যভূমি সিলেট নগরীতে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালি বাস্তবায়ন কমিটি, সিলেটের উদ্যোগে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে অংশ নিতে সকাল থেকেই সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জড়ো হন।

সকাল ১০টা থেকে জোহরের নামাজের পূর্ব পর্যন্ত প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা। পরে বাদ জোহর বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে মহানবী (সা.)-এর শানে রচিত বিভিন্ন কালজয়ী কবিতার শ্লোক সংবলিত নানা রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পায়। আশিকে রাসুল ছাত্র-জনতার কণ্ঠে উচ্চারিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। ‘সালাম সালাম নবী সালাম’, ‘সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম’, ‘বালাগাল উলা বি-কামালিহি’, ‘শামসুদ্দোহা আসসালাম’সহ বিভিন্ন নাতের সুমধুর সুরে নগরীর আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে।

র‌্যালিপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, আল্লাহর রাসুল হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তির দূত। তিনি পাপ-পঙ্কিলতায় নিমজ্জিত পৃথিবীতে মহাকল্যাণ ও শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। মানুষে মানুষে ভেদাভেদ দূর করে তিনি যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করেছিলেন, তার কোনো তুলনা নেই।

তারা বলেন, সততা ও সত্যবাদিতা, ন্যায়বিচার, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা, স্নেহ-মমতা, বিনয়-নম্রতা, এতিম-অনাথের সহযোগিতা এবং দুর্বলের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মহানবী (সা.) যে সুন্দর সমাজ বিনির্মাণ করেছিলেন, তা আজও বিশ্বের সব মানুষের জন্য অনুসরণীয়। সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় তাঁর আদর্শ ধারণ ও বাস্তবায়ন করতে হবে।

বক্তারা আরও বলেন, নবী করিম (সা.)-এর শুভ জন্মের শুকরিয়া আদায় করা প্রত্যেক মুমিনের দায়িত্ব। যারা মীলাদুন্নবীর বিরোধিতা করেন, তারাও বিভিন্নভাবে এর তাৎপর্য স্বীকার করে থাকেন। রাসুল (সা.) সোমবার রোজা রাখতেন। আল্লাহ তাআলা যেদিন তাঁর হাবিবকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেদিন গোটা সৃষ্টি আনন্দিত হয়েছিল।

মীলাদুন্নবী উপলক্ষে ‘ঈদ’ শব্দের ব্যবহার নিয়ে যারা আপত্তি করেন, তাদের উদ্দেশে বক্তারা বলেন, আকাবির মুফতি শফী সাহেব তাঁর লেখায় উল্লেখ করেছেন, রাসুল (সা.) যখন মদিনায় গমন করেন, সেদিন মদিনাবাসীর জন্য ঈদের দিন হয়েছিল। র‌্যালিতে আগত সর্বস্তরের মানুষ রাসুল (সা.)-এর শানে বিভিন্ন কাসিদা সমস্বরে পাঠ করেন। এর মাধ্যমে নবী (সা.)-এর মদিনায় আগমনের সময় মদিনাবাসীর কাসিদা পাঠ করে তাঁকে স্বাগত জানানোর ঐতিহাসিক স্মৃতি স্মরণ করা হয়। একইভাবে হযরত উমর (রা.) ইসলাম গ্রহণের পর দারুল আরকাম থেকে মুসলমানদের দুই সারিতে কাবা চত্বরে যাওয়ার ঘটনাকেও র‌্যালির দলিল হিসেবে উল্লেখ করেন বক্তারা।

র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

র‌্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মারুফ আহমদের সভাপতিত্বে এবং সদস্যসচিব আরিফ হোসাইন সামাদের পরিচালনায় র‌্যালি ও আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সহসভাপতি অধ্যক্ষ মাওলানা জ.উ.ম. আব্দুল মুনঈম মনজলালী, মাওলানা আবু জাফর নুমান, মহাসচিব মাওলানা এ কে এম মনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ছালেহ মো. কুতুবুল আলম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

র‌্যালি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক কুতুব আল ফরহাদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ, সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আতাউর রহমান, মাওলানা মুহা. শরীফ উদ্দিন, মাওলানা হুমায়ূনুর রহমান লেখন, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুজতবা হাসান চৌধুরী নুমান, সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সালেহ আহমদ বেতকোণী, বুরাইয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, মসজিদ আল ফিরদাউস মিশিগানের খতিব মাওলানা এনএম আব্দুল কুদ্দুছ, লেখক ও গবেষক ড. মো. মুহিবুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মো. জাহেদুর রহমান, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সিলেট জেলা আল ইসলাহর সহসভাপতি মাওলানা শুয়াইবুর রহমান, ঢাকা মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, সিলেট জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ ও কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ।

এ ছাড়া তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠান শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যালিতে সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমরান আহমদ সুফি, সিলেট পূর্ব জেলা সভাপতি আবু ছায়িদ মো. আশিক, সাবেক সভাপতি হাফিজ সাদ উদ্দিন, সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক আহমদ রাজু, হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান, শাবিপ্রবি সভাপতি জিবান আহমদ, ময়মনসিংহ জেলা সভাপতি শামসুদ্দিন মামুন, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সভাপতি আব্দুল আহাদ আকবরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

র‌্যালিটি সফল ও সার্থক করতে সর্বাত্মক সহযোগিতা করায় সর্বস্তরের সিলেটবাসী, প্রশাসন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন র‌্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মারুফ আহমদ ও সদস্যসচিব আরিফ হোসাইন সামাদ।

একই সঙ্গে র‌্যালির কারণে নগরবাসীর চলাচলে সাময়িক বিঘ্ন ঘটায় তারা আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ