ছাতকে উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৩ PM

ছাতকে উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ০৯:১৫:১৭ PM

ছাতকে উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

সংগৃহীত


ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার জন্য তাঁর অবদান নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোহাম্মদ আমিন উদ্দিন এবং ইসলামিক ফাউন্ডেশনের মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা নজমুল হক নসিব।

এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. আল-আমিন, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, বিআরডিবির চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা জসিম উদ্দিন, ক্বারী আমির আলী, মাওলানা শামসুদ্দিন, ইউনিয়ন প্রতিনিধি হাফিজ মাওলানা কুতুব উদ্দিন, শিক্ষক মুহাম্মদ, ক্বারী মো. আব্দুল জব্বার, ক্বারী মো. সিদ্দিকুর রহমান, উপ-প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, জয়দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আজাদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও ধর্মীয় ব্যক্তিবর্গ।আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ