নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ PM

নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ০৫:২০:১২ PM

নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই

সংগৃহীত


নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত একাধিক কূটনীতিক বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশের কোনো নাগরিকের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে বাংলাদেশকে জানানোর জন্য নেপাল সরকারের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে তিনি নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে ফোনে কথা বলেন।

এদিকে নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সর্বশেষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস নেপাল সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানানো হয়েছে।

এর আগে বুধবার সাময়িক সময়ের জন্য কাঠমান্ডু-পোখারা মহাসড়ক বন্ধ হয়ে গেলে কয়েকজন বাংলাদেশি নাগরিক সেখানে আটকা পড়েছিলেন। পরে সড়ক যোগাযোগ স্বাভাবিক হলে তাঁরা নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছান।

দূতাবাস জানিয়েছে, নেপাল সরকারের সঙ্গে সব ধরনের যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কোনো সাহায্য-সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নিলে তা পৌঁছে দেওয়া এবং দুই দেশের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করতেও দূতাবাস প্রস্তুত রয়েছে।

বিবিসির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নেপাল-তিব্বত সীমান্তে বুধবারের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১৭৭ জনের মৃত্যু হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল ও তিব্বতে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৮০০ জনের বেশি বিদেশি পর্যটক রয়েছেন।

ভয়াবহ এই দুর্যোগের পর নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশ সরকার ও কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

জৈন্তা বার্তা / ওয়াদুদ