রূপপুর প্রকল্পে ২০ ফুট ওপর থেকে পড়ে শ্রমিকের মৃ*ত্যু
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ PM

রূপপুর প্রকল্পে ২০ ফুট ওপর থেকে পড়ে শ্রমিকের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৬ ০৮:৪৭:০০ PM

রূপপুর প্রকল্পে ২০ ফুট ওপর থেকে পড়ে শ্রমিকের মৃ*ত্যু

সংগৃহীত


পাবনারঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত অবস্থায় লিফট থেকে পড়ে উজ্জ্বল খন্দকার নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে প্রকল্পের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে।নিহত উজ্জ্বল খন্দকার (৪০) ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে। তিনি রূপপুর প্রকল্পে নিকিমথ কোম্পানির অধীনে এমটিইউ-২ শাখা শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, দুপুরে নিকিমথ কোম্পানির “OOUKS” ভবনে ম্যান-লিফটে কাজ করছিলেন উজ্জ্বল। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত আনুমানিক ২০ ফুট ওপর থেকে নিচে পড়ে যান তিনি। এতে তার হাত-পা ভেঙে যায় এবং ঘাড়ে গুরুতর আঘাত পান। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ গণমাধ্যমকে জানান, রূপপুর পুলিশ ফাঁড়ির মাধ্যমে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/ সুলতানা