সাংবাদিক আইয়ুব খানের মায়ের ই/ন্তেকাল
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

সাংবাদিক আইয়ুব খানের মায়ের ই/ন্তেকাল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ০৮:০৬:৩৮ অপরাহ্ন

সাংবাদিক আইয়ুব খানের মায়ের ই/ন্তেকাল

ছবি:সংগৃহীত


দৈনিক সমকালের মাধবপুর প্রতিনিধি মো. আইয়ুব খানের মা চম্পা বেগম (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শুক্রবার সকাল ৯টায় শাহজাহানপুর ইউনিয়নের গোয়াছনগর মসজিদের পাশে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: