মাধবপুরে চক্ষু চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ PM

মাধবপুরে চক্ষু চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ০৮:৫৭:১৯ PM

মাধবপুরে  চক্ষু চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নকে শতভাগ ছানিমুক্ত করার লক্ষ্যে প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা, রোগী শনাক্তকরণ, রেজিস্ট্রেশন ও কর্নিয়া স্থাপনের জন্য উপযুক্ত রোগীদের স্থানান্তর বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে, অরবিস ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কবির হোসেন।
কর্মশালার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন অরবিস ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার রাজিয়া সুলতানা। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষে প্রশিক্ষণ প্রদান করেন অপ্টোমেট্রিস্ট আব্দুল বাতেন তালুকদার।
কর্মশালায় নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের কর্মীসহ মোট ২৬ জন অংশগ্রহণ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রাথমিক পর্যায়ে চক্ষু রোগ শনাক্তকরণ, রোগীদের রেজিস্ট্রেশন, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং ছানি অপারেশন ও কর্নিয়া স্থাপনের জন্য উপযুক্ত রোগীদের সংশ্লিষ্ট চক্ষু হাসপাতালে স্থানান্তরের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজকরা জানান, প্রত্যন্ত এলাকার মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং দৃষ্টিজনিত সমস্যা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনার মাধ্যমে নোয়াপাড়া ইউনিয়নকে পর্যায়ক্রমে শতভাগ ছানিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের মাঝে সনদ এবং প্রয়োজনীয় উপকরণ সেট প্রদান করা হয়



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান
স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ন্যায়বি/চারের অপেক্ষায় স্বজনরা
গোলাপগঞ্জে ঝ/টিকা মি/ছিলের প্রস্তুতির অ/ভিযোগে ৫ জন গ্রে/প্তার
জৈন্তাপুরে বো/মা মেশিন ও ১২ বারকি নৌকা জ/ব্দ