সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের কাপাউরা বাইতুন নূর জামে মসজিদের উন্নয়নকাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ১১নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছার।শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বাদ জুম্মা মধ্য জাফলং ইউপির কাপাউরা বাইতুন নূর জামে মসজিদের বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে মোস্তাফিজুর রহমান কাওছারের অর্থায়নে মসজিদের বৈদ্যুতিক কাজের প্রয়োজনীয় বিদ্যুৎ সামগ্রী মসজিদ কমিটির প্রতিনিধিদের হাতে প্রদান করা হয়েছে।
কাপাউরা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও মাওলানা তোফায়েল আহমদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপাউরা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মস্তফা, ক্যাশিয়ার বাবুল আহমেদ, সদস্য রিয়াজ,ফজলুল করিম,মমিনুল, রহিম, রমজান,খলিল, রফিকুল ইসলাম,সালাম দারোগা,মনির,ফয়জুল, হাশেম।বক্তারা মোস্তাফিজুর রহমান কাওছারের এমন মানবিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখলে মধ্য জাফলংয়ের সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি আরও শক্তিশালী হবে।
স্থানীয়দের মতে, মসজিদের উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সেবায় মোস্তাফিজুর রহমান কাওছারের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এলাকার মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন—যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।পরিশেষে দেশ ও প্রবাসে মুসলিম উন্মাহর শান্তি কামনা ও মোর্দেগানদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
জৈন্তাবার্তা/সুলতানা




