নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে আইন ও বিচার বিভাগের বিদায় সংবর্ধনা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ PM

সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন -অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে আইন ও বিচার বিভাগের বিদায় সংবর্ধনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ০৯:৫৮:৩৫ PM

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে আইন ও বিচার বিভাগের বিদায় সংবর্ধনা

ছবি:সংগৃহীত


সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সোহেল বলেছেন, সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ পেশায় সততা, নৈতিকতা, নিয়মানুবর্তিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হয়।

তিনি বলেন, আইন পেশায় রাতারাতি যশ, খ্যাতি ও সম্মান অর্জন করা যায় না। ব্যাপক পঠন-পাঠন, অধ্যবসায় ও ধৈর্যের মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলতে হয়। শুধু আইন নয়, বিজ্ঞান, প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি নিয়মিত অধ্যয়ন ও চর্চার মাধ্যমে একজন আইনজীবীকে দক্ষতা অর্জন করতে হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) অডিটরিয়ামে আইন ও বিচার বিভাগের বিদায় সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনইইউবি ল সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত চার ব্যাচের উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বাংলাদেশ বার কাউন্সিলের চূড়ান্ত পরীক্ষায় সদ্য সনদপ্রাপ্ত ১২ জন নবীন আইনজীবীকে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর, স্কুল অব সায়েন্সের ডিন ও এমপিএইচ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রনজিত কুমার দে।

এনইইউবি আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ড. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের বখত জুবের।

শিক্ষার্থী এহসানুর রহমান, নীপা শীল ও মাফিয়া বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী। নবীন আইনজীবীদের পক্ষ থেকে বক্তব্য দেন তৌকির আহমেদ, বদরুজ্জামান, তাহমিনা নূর মৌলী, সারওয়ার আহমদ মাহিন, সাইফুল ইসলাম ও রেদওয়ান আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান রথীন্দ্র চন্দ্র গোপ, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মেছা. সুইটি খানম, আইন ও বিচার বিভাগের শিক্ষক ব্যারিস্টার চৌধুরী এমএফইউএইচ হাশমী, মাহমুদ উন-নবী রূপক, আহমদ হোসেন আক্কাস, মকবুল হোসেন নোমান, মাহদী হাসান ফাগুন ও ঐশ্বরিয়া দাশ ঐশীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।

পরে সন্ধ্যায় এনইইউবি প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা ও নবীন আইনজীবীদের শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান শেষ হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান
স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ন্যায়বি/চারের অপেক্ষায় স্বজনরা