ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক, জুয়া, অসামাজিক কর্মকাণ্ড ও গান-বাজনাসহ বিভিন্ন অপতৎপরতা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পীরেরগাঁও শাহদামড়ী বাজারে ‘ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, ওলামায়ে কেরাম ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
কমিটির সভাপতি সাইনজব আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. লিলু মিয়া, মো. আলী আহমদ ও মাওলানা আব্দুল বাছিত, সহ-সভাপতি মাওলানা মো. নূরুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা আঃ খালিক, সাধারণ সম্পাদক মুফতি হুসাইন আহমদ, সহ-সম্পাদক মাওলানা ফজলুর রহমান ফয়েজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. লুৎফুর রহমান খান, অর্থ সম্পাদক মো. আলী রাজা এবং প্রচার সম্পাদক মাওলানা জুবায়ের আহমদসহ অনেকে।
বক্তারা বলেন, এলাকায় দিন দিন মাদক, জুয়া ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি উচ্চস্বরে গান-বাজনার কারণে এলাকার শান্তিপূর্ণ পরিবেশও নষ্ট হচ্ছে।
বক্তারা এসব কর্মকাণ্ড বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে একটি সুশৃঙ্খল ও আদর্শ সমাজ গঠনে প্রশাসন ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মাওলানা আইনুল হক, মো. ছায়াদ আলী, মো. গৌছ উদ্দিন, মো. ফজর আলী, মো. আব্দুল আজিজ, আনোয়ার আলী, মো. তছর উদ্দিন, নজির আহমদ, সুরুত জামাল, আবু সৈয়দ, মো. সাইফুল ইসলামসহ স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




