নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ PM

নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ১০:৫০:১৪ PM

নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড

এআই দিয়ে করা


সিলেটের শাহপরান থানার মুরাদপুর এলাকায় এক নারীকে উত্যক্ত ও অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগে রাজু (২৮) নামে এক যুবককে ৫০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত রাজু মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার মুরাদপুর এলাকায় এক নারীকে উত্যক্ত ও অশালীন অঙ্গভঙ্গি করার সময় রাজুকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের প্রেক্ষিতে আদালত তাকে ৫০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নারীদের প্রতি হয়রানি ও অশালীন আচরণ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান
স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ন্যায়বি/চারের অপেক্ষায় স্বজনরা