জৈন্তাপুরে বজ্রপাতে নিহত ১, উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৬ AM

জৈন্তাপুরে বজ্রপাতে নিহত ১, উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৬/২০২৩ ০১:৩৮:০১ AM

জৈন্তাপুরে বজ্রপাতে নিহত ১, উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান

উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান


সিলেটের  জৈন্তাপুর উপজেলায় মোস্তফা মিয়া (৩৫) নামে এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন।  নিহত মোস্তফা মিয়া উপজেলার চিকনাগুল ইউনিয়নের উমনপুর এলাকার মৃত্যু আরফান আলীর ছেলে, তিনি পেশায় একজন কাট মিস্তিরি ছিলেন।  

আজ ( ১৭জুন) শনিবার সকাল সাড়ে ৭ ঘটিকায় উমনপুর গ্রামের নরুল মাস্টার এর বাড়ির সামনে ওই সময় বৃষ্টিসহ বজ্রপাত হলে বজ্রাঘাতে মোস্তফা মিয়া মারা যান। এ ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর  উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলামের নিদের্শনায় উপজেলার  সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করতে যান।

তিনি শোকাহত পরিবারের সাথে কথা বলেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন। এসময় পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় ইউপি মেম্বার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। 

অপরদিকে গত ১৬ জুন শুক্রবার দুপুরে দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি গ্রামের বাসিন্দা মাওলানা আব্দুল গফুর (৫৫) ব্রজপাতে নিহত হয়েছেন।   সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের অভিরাম ভারী বৃষ্টিপাতের ফলে  জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়ে পড়েছে। পুরো উপজেলায় আকষ্মিক বন্যায় হওয়ার আশংকা রয়েছে। এই অবস্থায় ঝড়-তুফান ও বৃষ্টিপাতের মধ্যে জনসাধারণ-কে সর্তক ভাবে চলাচলের অনুরোধ জানিয়েছেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম । তিনি জানান, প্রাথমিক অবস্থায় উপজেলার ৬টি ইউনিয়নে বেশ কিছু বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তিনি জানান, ব্রজপাতে নিহতদের পরিবারের নিকট জেলা প্রশাসক মহোদয়ের নিদের্শনায় নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে