২০০৮ সালে প্রতিষ্ঠিত গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির আগামী দুই বছরের জন্য (২০২৬-২৮ সাল) কমিটি গঠন করা হয়েছে। এটি সমিতির ৬ষ্ঠ কমিটি।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের মর্তুজা মার্কেটে সমিতির অস্থায়ী কার্যালয়ে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিলের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটিতে দেলোয়ার হোসেন মাহমুদকে (দৈনিক পূণ্যভূমি) সভাপতি ও ফাহাদ হোসাইনকে (দৈনিক সিলেটের সংবাদ) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ (দৈনিক ভোরের আওয়াজ), সহসভাপতি আব্দুল্লাহ আহমদ (যায়যায়দিন), সহসভাপতি দেলওয়ার হোসেন মান্না (ইনকিলাব), সহসাধারণ সম্পাদক ওলিউর রহমান তামিম (আরটিভি), সাংগঠনিক সম্পাদক রিমন আহমদ (দৈনিক সচিত্র সিলেট), দপ্তর সম্পাদক তামিম আহমদ (আমার কুলাউড়া), কোষাধ্যক্ষ সাকেল উদ্দিন (এশিয়া বাণী), প্রচার সম্পাদক জাবেদ আহমদ (জিবি সময়), নির্বাহী সদস্য সালমান কাদের দিপু (কুশিয়ারা নিউজ), ইমন আহমদ (সাপ্তাহিক হলি সিলেট) ও শিপন আহমদ (ফটো সাংবাদিক, দৈনিক সংগ্রাম প্রতিদিন)।
জৈন্তাবার্তা/আরআর




