সিলেট মহানগরীতে পুলিশের ৫ ঘণ্টার চিরুনী অ'ভিযানে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রে'প্তার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অ'ভিযান চালায় সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
অ'ভিযানে কোতোয়ালী মডেল থানার বিভিন্ন এলাকা থেকে ৯, জালালাবাদ থানা এলাকা থেকে ১২, এয়ারপোর্ট থানা এলাকা থেকে ১২, দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে ৮, মোগলাবাজার থানা এলাকা থেকে ২ ও শাহপরান থানা এলাকা থেকে ৮ জনকে গ্রে'প্তার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা জানিয়েছে, গ্রে'প্তারকৃতদের বি'রুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের রবিবার (৬ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হতে পারে।
এসএমপি জানায়, সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে।
জৈন্তাবার্তা/আরআর




