সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ PM

সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ০১:৪১:০৬ PM

সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হা'ম ও উপসর্গে আরও একজনের মৃ'ত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃ'ত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৮ জনে। এ ছাড়া নতুন করে ১১২ জন সন্দেহজনক হা'ম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের রবিবারের (৬ সেপ্টেম্বর) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, একই সময়ে নতুন করে কোনো নিশ্চিত হা'ম রোগী শনাক্ত না হলেও বিভিন্ন হাসপাতালে ১১২ জন সন্দেহজনক রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৪৬৬ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হা'ম রোগে আরও একজনের মৃ'ত্যু হয়েছে। মৌলভীবাজারের সুমাইয়া (১৮) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা'রা গেছেন।

জেলা ভিত্তিক হিসাবে সিলেটে ৬৪ জন, হবিগঞ্জে ২১ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৫৯ জনের মৃ'ত্যু হয়েছে। মোট মৃ'ত্যুর মধ্যে ১৪৮ জন সন্দেহজনক এবং ১০ জন নিশ্চিত হা'ম রোগে মা'রা গেছেন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৩ জন ভর্তি হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এ ছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও কয়েকজন ভর্তি হয়েছেন।

বর্তমানে ভর্তি ৪৬৬ জন রোগীর মধ্যে ১৯১ জন রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ১৪১ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জনসহ অন্যান্য জেলা ও উপজেলা হাসপাতালে বাকি রোগীরা চিকিৎসাধীন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হা'ম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নিশ্চিত রোগীর পাশাপাশি বিপুলসংখ্যক সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। একদিনেই ১১২ জন নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালগুলোর ওপর চাপ বেড়েছে, ফলে চিকিৎসাসেবা দিতে গিয়ে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়ছেন চিকিৎসকরা।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ: