চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ PM

অ/নুমোদনহীন স্লিপার কোচ পরিচালনা ও অ/নিয়ম

চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ০৩:২৭:৫৪ PM

চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা

ছবি:সংগৃহীত


অনুমোদনহীনভাবে চেয়ার কোচকে স্লিপার কোচে রূপান্তর ও বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি পরিবহনের মালিককে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানিক দল।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সুনামগঞ্জ সদর থানাধীন মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডের বিভিন্ন বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও জেলা প্রশাসন সুনামগঞ্জের সমন্বয়ে গঠিত যৌথ দল অভিযান পরিচালনা করে। এ সময় অনুমোদন ছাড়া বাসের আসন পরিবর্তন করে স্লিপার/বেড স্থাপনসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় বেঙ্গল পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা, শ্যামলী পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা এবং আরেকটি পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে জরিমানার পরিমাণ ৯০ হাজার টাকা।

র‌্যাব জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী কোনো নিবন্ধিত মোটরযানের কারিগরি, অভ্যন্তরীণ বা বাহ্যিক কাঠামো এবং আসন বিন্যাসে পরিবর্তন আনতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। অনুমোদন ছাড়া চেয়ার কোচের আসন অপসারণ করে স্লিপার বা বেড স্থাপন, আসন বিন্যাস পরিবর্তন কিংবা বাসের অনুমোদিত শ্রেণি পরিবর্তন করে যাত্রী পরিবহন আইনবিরোধী।

র‌্যাব-৯ আরও জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
গোয়াইনঘাটের বারকিপুর স্কুল: নেই সী'মানা প্রাচীর, নি'রাপত্তাহীনতায় শিক্ষক ও শিক্ষার্থীরা
আচরণবিধি ভাঙলেই প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি
সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার