সংগৃহীত
সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন রিকাবীবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা এস. এইচ. উবায়েদ। বাকী দুইজনের নাম ও পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।জানা যায় শনিবার দিবাগত রাত ১ টারদিকে সিলেট মহানগর কোতোয়ালি থানাধীন রিকাবিবাজার এলাকায় নূরী রেস্টুরেন্টের সামনে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাএলীগ নেতাকর্মীরা এসময় কোতোয়ালি থানা পুলিশ খবর পেয়ে তাত্ক্ষণিক অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি খান মুহাম্মদ মাঈনুল জাকির।
জৈন্তাবার্তা/সুলতানা




