‘যেকোনো অ/পতৎপ/রতা রু/খতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে’
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ PM

স্বেচ্ছাসেবক দলের সঙ্গে মহানগর বিএনপির মতবিনিময়

‘যেকোনো অ/পতৎপ/রতা রু/খতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ১০:১২:০৬ PM

‘যেকোনো অ/পতৎপ/রতা রু/খতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে’

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনেও সংগঠনটির নেতাকর্মীরা সাহসী ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখা এবং যেকোনো অপতৎপরতা রুখে দিতে স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করতে হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর কাজীরবাজার তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক ও সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিম হোসাইন আরও বলেন, তৃণমূল থেকে মহানগরের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভা পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, বিএনপি সরকারকে বিপদে ফেলে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী তৎপর রয়েছে। তাই যেকোনো অপতৎপরতা মোকাবিলা এবং পরিস্থিতি সামাল দিতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার কোনো বিকল্প নেই।

মতবিনিময় সভায় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মহানগরের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনে কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফসর খান, যুগ্ম আহ্বায়ক মাছুম রাজ্জাক রুমেল, আবু ছালেহ মোহাম্মদ তাহের, সৈয়দ আমির আলী, সিনিয়র সদস্য জেহিন আহমেদ, আবির হাসান মুহিন, সালাউদ্দীন সাকের আহমদ, ইকবাল আহমেদ, জিয়া চৌধুরী, সোবহান আজাদ ও মো. সামাদ হোসেন।

এ ছাড়া কোতোয়ালি থানার আহ্বায়ক কামরুজ্জামান দিপু, সদস্যসচিব আমজাদ হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া; শাহপরান থানার সদস্যসচিব সোলেমান খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম; দক্ষিণ সুরমা থানার আহ্বায়ক হোসেন আহমদ রোহুল ও সদস্যসচিব মুন্না ঘোষ; জালালাবাদ থানার আহ্বায়ক সফিক রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজল রানা; এয়ারপোর্ট থানার আহ্বায়ক সৈকত ফাহাদ চৌধুরী তুষার ও সদস্যসচিব এম এ হাসান এবং মোগলাবাজার থানার সদস্যসচিব ছয়েফ উদ্দীন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন আহমদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
গোয়াইনঘাটের বারকিপুর স্কুল: নেই সী'মানা প্রাচীর, নি'রাপত্তাহীনতায় শিক্ষক ও শিক্ষার্থীরা
আচরণবিধি ভাঙলেই প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি
সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে