আগস্টে সিলেটের সড়কে ঝ/রল ৪৭ প্রা/ণ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ PM

৩৫ দু/র্ঘটনায় আ/হত ১২২, এক মাসে প্রা/ণহানিতে বছরের দ্বিতীয় সর্বোচ্চ

আগস্টে সিলেটের সড়কে ঝ/রল ৪৭ প্রা/ণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ০৪:১৬:৫৮ PM

আগস্টে সিলেটের সড়কে ঝ/রল ৪৭ প্রা/ণ

ছবি:সংগৃহীত


চলতি বছরে সিলেট বিভাগে সড়ক দু/র্ঘটনায় এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ
প্রা/ণহানির ঘটনা ঘটেছে আগস্টে। এ মাসে বিভাগের চার জেলায় ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নি/হত এবং ১২২ জন আ/হত হয়েছেন। এর আগে চলতি বছরের মে মাসে সর্বোচ্চ ৫১ জনের প্রা/ণহানি ঘটে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার (৬ সেপ্টেম্বর) প্রতিবেদনটি গণমাধ্যমে প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, আগস্টে সিলেট জেলায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন। হবিগঞ্জ জেলায় ৯টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে ৫টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। আর মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

আগস্টে সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশে ১০টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু ওসমানীনগর উপজেলায় তিনটি সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি ঘটেছে। সব মিলিয়ে আগস্টে বিভাগের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। তুলনামূলকভাবে কম প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে।

নিসচার প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে বেপরোয়া ওভারটেকিং, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে চলাচল, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়ক নির্মাণের ত্রুটিকে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আগস্টে নিহতদের মধ্যে ১০টি দুর্ঘটনায় ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৭টি দুর্ঘটনায় ৯ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী এবং ১২টি দুর্ঘটনায় ১২ জন চালক নিহত হয়েছেন। এছাড়া ৭টি দুর্ঘটনায় ৭ জন পথচারী প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার ৭টি ঘটনায় ৫ জন, মুখোমুখি সংঘর্ষের ১২টি ঘটনায় ২৭ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংঘর্ষের একটি ঘটনায় একজন নিহত হয়েছেন।

আগস্টে নিহত ৪৭ জনের মধ্যে ৩৮ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু জানান, পাঁচটি স্থানীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমের তথ্য, দুটি জাতীয় দৈনিকের প্রতিবেদন, অনুমেয় অনুজ্জ্বল বা অপ্রকাশিত ঘটনা এবং নিসচার সিলেট বিভাগের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, জুলাই মাসে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছিলেন। অর্থাৎ জুলাইয়ের তুলনায় আগস্টে দুর্ঘটনা ও প্রাণহানি-দুই ক্ষেত্রেই পরিস্থিতির অবনতি হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
গোয়াইনঘাটের বারকিপুর স্কুল: নেই সী'মানা প্রাচীর, নি'রাপত্তাহীনতায় শিক্ষক ও শিক্ষার্থীরা
আচরণবিধি ভাঙলেই প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি
সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার