ছবি:সংগৃহীত
শ্রীশ্রী রাধারাণীর শুভ আবির্ভাব তিথি ‘রাধাষ্টমী’ উপলক্ষে সিলেট নগরের পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী রাধানাম ও লীলা সংকীর্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।
আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নগরের ব্লক-বি, ৫৭ নম্বর পল্লবী আবাসিক এলাকা, পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় এ মহোৎসব অনুষ্ঠিত হবে।
গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি ও শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া পনিটুলার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজের সার্বিক পরিচালনায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচি
এদিন হরিনাম সংকীর্তন পরিবেশন করবেন শ্রীশ্রী মহাপ্রভু সংঘ, মহাপ্রভুর আখড়া, পনিটুলা, সিলেট; শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল; ভারতের শ্রীধাম নবদ্বীপের শ্রীমতী সুধা রাণী গোস্বামী; সুনামগঞ্জের শ্রী হরিভক্ত দাস ও শ্রী রাজীব দে এবং সিলেটের শ্রীযুক্ত গিরিরাজ দাস জুয়েল।
মহোৎসব উপলক্ষে আয়োজকরা জানান, রাধাষ্টমীর এ ধর্মীয় আয়োজন ভক্তদের মিলন ও শ্রীশ্রী রাধারাণীর মহিমা স্মরণের একটি বিশেষ সুযোগ। মহোৎসবের সব আয়োজনে সর্বস্তরের গৌরভক্তদের উপস্থিত থাকার জন্য গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি ও শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া পনিটুলার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




