আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ AM

আত/ঙ্কে অভিভাবকরা

আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ১১:১৭:৪৯ PM

আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত

সংগৃহিত


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের ফ্লোর ধসে শিক্ষকসহ পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ২ নম্বর বদলপুর ইউনিয়নের পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ক্লাস চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালে এক শিক্ষার্থী শ্রেণিকক্ষের ফ্লোরে ফাটল দেখতে পেয়ে শিক্ষককে বিষয়টি জানান। বিষয়টি বুঝে ওঠার আগেই হঠাৎ ফ্লোরের একটি অংশ প্রায় চার ফুট নিচে ধসে পড়ে। এ সময় কয়েকজন শিক্ষার্থী গর্তের মধ্যে পড়ে গিয়ে আহত হয়। তাদের সঙ্গে শিক্ষক রুমা আক্তারও নিচে পড়ে আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত শিক্ষার্থীরা হলো-রফিক মিয়ার ছেলে রাহিম বাদশা, আবু ছালেক মিয়ার ছেলে আব্দুল মান্নান মিয়া, ছাদেক মিয়ার ছেলে মোজাক্কির মিয়া, রফিক মিয়ার ছেলে আজিনুর মিয়া এবং আরও এক শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষক রুমা আক্তারও আহত হয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুতর নেসা বলেন, চতুর্থ শ্রেণির ক্লাস চলাকালে হঠাৎ শ্রেণিকক্ষের ফ্লোর প্রায় চার ফুট নিচে ধসে পড়ে। ফ্লোরের নিচে পর্যাপ্ত মাটি না থাকায় এ ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের প্রায় সবকটি কক্ষেরই একই অবস্থা। বিদ্যালয়টি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ।

তিনি আরও বলেন, ফ্লোর ধসে পড়ার পর অভিভাবকরা আতঙ্কিত হয়ে শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে নিয়ে গেছেন। আগামীকাল থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসবে কি না, তা নিয়েও আমরা আতঙ্কে আছি।

আহত শিক্ষক রুমা আক্তার বলেন, দুপুর ১টার দিকে ক্লাস চলছিল। এক শিক্ষার্থী ফ্লোরে ফাটল দেখা যাওয়ার কথা জানানোর কিছুক্ষণ পরই ফ্লোরের একটি অংশ ধসে পড়ে। শিক্ষার্থীদের সঙ্গে আমিও নিচে পড়ে গিয়ে আহত হয়েছি। ঘটনাটি খুবই আতঙ্কের ছিল।

এদিকে ফ্লোর ধসে পড়ার খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেক অভিভাবক বিদ্যালয়ে এসে সন্তানদের বাড়িতে নিয়ে যান।

অভিভাবকদের আশঙ্কা, ভবনের প্রকৃত অবস্থা যাচাই না করে পুনরায় সেখানে পাঠদান শুরু করা হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত বিদ্যালয় ভবনের ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন চৌধুরী বলেন, 'বিষয়টি আমি অবগত আছি। আহত শিক্ষার্থীদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমি শিক্ষা অফিসার ও এলজিইডির একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তারা সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট দেবেন। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা