৬ লাখ ই য়া বা ফেলে পালাল মা দ ক কারবারিরা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

৬ লাখ ই য়া বা ফেলে পালাল মা দ ক কারবারিরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ০৯:৩৯:০২ পূর্বাহ্ন

৬ লাখ ই য়া বা ফেলে পালাল মা দ ক কারবারিরা

সংগৃহীত


কক্সবাজারের টেকনাফে চোরাকারবারিরা মাদক কেনাবেচার সময় র‍্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি র‌্যাব।

র‍্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, র‍্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল শাপলা চত্বর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফের সাবরাং বাজার পাড়া এলাকায় ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে মজুত করে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের সত্যতা নিশ্চিত করতে আভিযানিক দলটি ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে সাবরাং ইউপির ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা ফিরোজের লবণের মাঠের পাশের এলাকায় পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ৮-১০ জন মাদক কারবারি ৪টি পোটলা ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে পোটলাগুলো থেকে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। 

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল