চুনারুঘাটে ২০ কেজি গাঁ/জাসহ দুই মা/দক ব্যবসায়ী গ্রে/প্তার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ PM

চুনারুঘাটে ২০ কেজি গাঁ/জাসহ দুই মা/দক ব্যবসায়ী গ্রে/প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ০৭:৩৭:৪০ PM

চুনারুঘাটে ২০ কেজি গাঁ/জাসহ দুই মা/দক ব্যবসায়ী গ্রে/প্তার

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের পুরাতন সিলেট-ঢাকা মহাসড়কের চাকলাপুঞ্জি চা-বাগানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-চুনারুঘাট উপজেলার চান্দপুর গ্রামের মৃত নেংরু কর্মকারের ছেলে বিষু কর্মকার (৪২) এবং একই গ্রামের মৃত বুদ্ধেশ্বর সাওতালের ছেলে নিপেশ সাওতাল (২২)।

এসআরবি-৯ জানায়, মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চাকলাপুঞ্জি চা-বাগানের সামনে সড়কে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এসআরবি-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করলে তল্লাশি চালিয়ে নীল রঙের পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দ করা গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘প্রশাসন ম্যানেজ করে ব্যবসা করতেছি, পারলে কিছু করেন’- সাংবাদিকদের ছাত্রদল নেতা
চুনারুঘাটে ২০ কেজি গাঁ/জাসহ দুই মা/দক ব্যবসায়ী গ্রে/প্তার
গোয়াইনঘাটে বালুখে/কোদের বি/রুদ্ধে অভিযান , ৮ ড্রেজার ধ্বং/স
নি/খোঁজের ২ দিন পর নবীগঞ্জে সিএনজি চালকের লা/শ উ/দ্ধার
নৃত্যশিল্পীকে নাচের কথা বলে ডেকে নিয়ে সংঘব/দ্ধ ধ/র্ষণ,বিয়ানীবাজারে আ/সামি গ্রে/প্তার
সিলেটে হতে পারে ভারী বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
সিলেটে ২৪ ঘণ্টায় প্রা'ণ গেল আরও তিন শিশুর
‘মতপার্থক্য থাকুক, মৌলিক বিষয়ে ঐক্য চাই’- রাষ্ট্রপতি
গোলাপগঞ্জের বাগিরঘাটে ক্ষেত থেকে বৃদ্ধের ম র দে হ উ/দ্ধার
যে ক্ষো/ভে রাষ্ট্রপতির সংবর্ধনা ব/য়কট করলেন বিএনপি নেতারা