ছবি:সংগৃহীত
আগামী ১১ অক্টোবর সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব লালদিঘীরপারস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বৈঠকটি পরিচালনা করেন মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।
মাওলানা এমরান আলম বলেন, আমিরে মজলিস শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের দেশব্যাপী নাগরিক সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে আগামী ১১ অক্টোবর সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে মহানগর শাখার উদ্যোগে একটি বড় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হয়ে সমাবেশ সফল করার জন্য তিনি আহ্বান জানান।
বৈঠকে সমাবেশের প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় মহানগরের প্রায় ৩৫টি ওয়ার্ডে সফর করে সমাবেশের প্রচার ও সাংগঠনিক প্রস্তুতি জোরদারের জন্য নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর শাখার সহসভাপতি মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, ডা. মাওলানা আব্দুল আহাদ, মাওলানা কমর উদ্দিন, ডা. মাওলানা মোস্তফা আহমদ আজাদ, সহসাধারণ সম্পাদক মাওলানা আমিন আহমদ রাজু, সাংগঠনিক সম্পাদক হাফিজ রিয়াজ উদ্দিন আল মামুন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাওলানা আব্দুল সালাম, বায়তুল মাল সম্পাদক অধ্যক্ষ বদরুল আলম, প্রচার ও মিডিয়া সমন্বয়ক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, সহপ্রচার সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক হাজি আব্বাস জালালীসহ মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বৈঠকের শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং নাগরিক সমাবেশের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




