ছবি:সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় দুটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর বাজারের কাছে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন মাধবপুর সদর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মোতাকাব্বির। অভিযানে সহযোগিতা করে মাধবপুর থানা পুলিশের একটি দল।
অভিযানকালে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাজিদ মেম্বার ও আব্দুল হক নামে দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাধবপুরের ইউএনও মো. মেহেদী হাসান বলেন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাটি ও বালু উত্তোলনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




