বিএনপি নেতা অলি উল্লাহর মৃ'ত্যু, এমপি ফয়সলের শোক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ PM

বিএনপি নেতা অলি উল্লাহর মৃ'ত্যু, এমপি ফয়সলের শোক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৬ ০১:০০:৩৮ PM

বিএনপি নেতা অলি উল্লাহর মৃ'ত্যু, এমপি ফয়সলের শোক


হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও হাড়িয়া গ্রামের কৃতী সন্তান মো. অলি উল্লাহ মা'রা গেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মা'রা যান। তাঁর মৃ'ত্যুতে মাধবপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মো. অলি উল্লাহর মৃ'ত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ-৪ মাধবপুর চুনারুঘাট আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।

বুধবার দেওয়া এক শোকবার্তায় সৈয়দ মো. ফয়সল জানান, মো. অলি উল্লাহ ছিলেন তাঁদের পরিবারের একজন অকৃত্রিম সহযাত্রী, সুখ-দুঃখের সাথী এবং দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী। তাঁর সঙ্গে দীর্ঘদিনের পথচলা ও রাজনৈতিক সহযাত্রার অনেক স্মৃতি রয়েছে। তাঁর মৃত্যুতে একজন আপনজন ও বিশ্বস্ত সহকর্মীকে হারিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

সৈয়দ মো. ফয়সল বলেন, অলি উল্লাহর মতো একজন হৃদয়বান ও নিবেদিতপ্রাণ মানুষকে হারানোর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর মৃ'ত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা একজন প্রিয় মানুষকে হারিয়েছেন।

শোকবার্তায় সংসদ সদস্য মরহুম মো. অলি উল্লাহর রুহের মাগফিরাত কামনা করেন। তিনি মহান আল্লাহর কাছে তাঁর জীবনের সব ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।

একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সৈয়দ মো. ফয়সল বলেন, প্রিয়জন হারানোর এ অপূরণীয় শোক ও বেদনা সহ্য করার শক্তি যেন মহান আল্লাহ তাঁদের দান করেন।

মো. অলি উল্লাহর মৃ'ত্যুতে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও শোক প্রকাশ করেছেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে হাম সন্দেহে আরও একজনের মৃ'ত্যু, হাসপাতালে ১৬৪ জন
বাণিজ্য মেলার নিরাপত্তা চেয়ে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
সিলেট বেতার কমপ্লেক্সে যুবকের ম/রদেহ উদ্ধার
স*ন্ত্রাস-নৈ*রাজ্য সৃষ্টিকারীদের আর ঠাঁই হবে না: মুক্তাদির
শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ দেশের উন্নতির ভিত্তি তৈরি করে: মুক্তাদির
মানবিক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি এমরান
শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোর পাশাপাশি গুণগত শিক্ষায় গুরুত্ব দিতে হবে: মুক্তাদির
চিকিৎসক নেই, মিলছে না সেবা
কমিউনিটি আই কর্নারে মিলছে না কাঙ্ক্ষিত চোখের সেবা
জ্বালানি তেলের দাম বাড়লেও পণ্যের দাম বাড়বে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী