ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সোনার মালা নিয়ে পালালেন যুবক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সোনার মালা নিয়ে পালালেন যুবক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ১১:০৮:৪৯ পূর্বাহ্ন

ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সোনার মালা নিয়ে পালালেন যুবক

সংগৃহীত


পাবনার ঈশ্বরদীতে ক্রেতা সেজে সোনার মালা দেখতে এসে মুহূর্তের মধ্যে দুই ভরি ওজনের মালা নিয়ে পালিয়েছেন এক যুবক। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ঈশ্বরদী বাজারের চাঁদ আলী মোড়ে মাসুদ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।দোকানের মালিক সোনা ব্যবসায়ী মাহসি ইয়াতিকুর রহমান মাসুদ জানান, মুখে মাস্ক পরা আনুমানিক ২৫ বছর বয়সের এক যুবক ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন। তিনি সোনার মালা কিনবেন বলে দেখতে চান। সেসময় তাকে দুটি মালা দেখানোর জন্য তার সামনে দেওয়া হয়।

মুহূর্তের মধ্যেই যুবকটি মালা দুটি নিয়ে দোকান থেকে দৌড়ে বেরিয়ে যান। কিছুদূর যাওয়ার পর অন্ধকারের মধ্যে ওই যুবক পালিয়ে গেলে তাকে আর আটক করা সম্ভব হয়নি।

দোকান মালিকের দাবি, চুরি যাওয়া দুটি মালার প্রতিটির ওজন এক ভরি। মোট দুই ভরি সোনার মালার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

তিনি আরও জানান, যুবকটি মুখে মাস্ক পরে থাকায় দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে তার চেহারা স্পষ্টভাবে ধরা পড়েনি।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ওই যুবককে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল