নেতাকর্মীদের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সৈয়দ শাহজাহান
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ PM

নেতাকর্মীদের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সৈয়দ শাহজাহান

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ০২:৩৯:৩৮ PM

নেতাকর্মীদের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সৈয়দ শাহজাহান


জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে সরগরম নিউইয়র্ক। এরই মধ্যে জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিউইয়র্ক বিএনপির নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জননন্দিত ব্যক্তিত্ব সৈয়দ মো. শাহজাহান।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে। এই সময় জাতিসংঘ সদর দপ্তরের সামনে উপস্থিত হয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন সৈয়দ মো. শাহজাহান। তাঁর উপস্থিতির ছবি ও বিষয়টি নিয়ে মাধবপুরের স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলছে। দলীয় নেতাকর্মীদের মাঝেও বিরাজ করছে আনন্দ, উচ্ছ্বাস। 

সৈয়দ মো. শাহজাহান মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান। স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত তিনি। একাধিকবার বিপুল ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে এবং ব্যক্তিগত উদারতা ও দানশীলতায় গণমানুষের মনের মণিকোঠায় এক অনন্য উচ্চতায় আসীন রয়েছেন।

মাধবপুর থেকে নিউইয়র্ক—দীর্ঘ এই পথ পেরিয়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে তাঁর উপস্থিতি প্রবাসী বিএনপির নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ ও সংহতির এবং দেশ ও দলের প্রতি ভালোবাসার বন্ধনের একটি দৃশ্যপট তৈরি করেছে।

জাতিসংঘের অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও নিজেদের কর্মসূচি পালন করছেন। সেই পরিপ্রেক্ষিতেই নিউইয়র্ক বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সৈয়দ মো. শাহজাহানের অবস্থানের বিষয়টি সামনে এসেছে।

জৈন্তাবার্তা/আরআর