সিলেটসহ সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সিলেটসহ সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৩ ০৩:৩৯:১৬ পূর্বাহ্ন

সিলেটসহ সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেটসহ সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন


বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা সর্বশেষ ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধ চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৫২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১২ নভেম্বর) ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

তাছাড়া দেশের যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

পূর্ববর্তী অবরোধের মতো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও আনসারের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের এক দফা দাবি আদায়ে চাপ তৈরি করতে চতুর্থবারের মতো সড়ক, রেললাইন ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলো।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে মোট ৯টি অগ্নিকাণ্ড ঘটেছে।

JA



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল