মুখে কালো কাপড় বেঁধে ইমজার অবস্থান কর্মসূচি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৫ AM

সাংবাদিক নাদিম হত্যা

মুখে কালো কাপড় বেঁধে ইমজার অবস্থান কর্মসূচি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৩ ০৮:৫৬:২৮ AM

মুখে কালো কাপড় বেঁধে ইমজার অবস্থান কর্মসূচি

মুখে কালো কাপড় বেঁধে ইমজার অবস্থান কর্মসূচি


জামালপুর জেলার বকশীগঞ্জে বাংলানিউজটুয়েন্টিফোর.কমের জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)।

১৭ জুন শনিবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালনের মাধ্যমে এই হত্যার প্রতিবাদ জানানো হয়।

এসময় ইমজার নেতারা বলেন, সাংবাদিকরা যেহেতু রাষ্ট্র ও সমাজের মঙ্গলের জন্য সব অন্যায়কারী, অত্যাচারী বা দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ করে থাকেন, সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। এর অন্যতম উদাহরণ সাংবাদিক নাদিমের হত্যাকাণ্ড। বর্বরোচিত এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান সাংবাদিক নেতারা। এ সময় নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত সবাইকেই তদন্ত সাপেক্ষে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান ইমজার নেতারা।  

এছাড়া সাংবাদিক নাদিম হত্যা মামলাটি বিশেষ আদালতে পাঠিয়ে দ্রুত সময়ে বিচার নিষ্পত্তির দাবি জানিয়েছেন তারা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক গোলজার আহমেদ, সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির, এটিএন বাংলার প্রতিনিধি শাহ মুজিবর রহমান, এনটিভির প্রতিনিধি মারুফ আহমেদ, বাংলাভিশনের প্রতিবেদক দিপু সিদ্দিকী, গাজী টিভির প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, চ্যানেল আই নিজস্ব প্রতিবেদক সাদিকুর রহমান, ইমজার সাবেক সভাপতি আশরাফুল কবিরসহ ইমজার সব সাংবাদিকরা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে