সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ০৩:১৭:১৭ অপরাহ্ন

সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিসিকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কাছে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা থাকে। দাপ্তরিক গোপনীয়তা রক্ষা এবং সরকারি বিধিবিধান ও আইনকানুন সম্পর্কে সম্যক জ্ঞান থাকা প্রত্যেক কর্মকর্তার জন্য আবশ্যক। কেবল চাকরি বা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নয়, বরং নিজের পেশাগত দক্ষতার উৎকর্ষ সাধনে এ প্রশিক্ষণকে কাজে লাগাতে হবে।’

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরে সিসিক প্রশাসক বলেন, ‘মাঠ প্রশাসনে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতাসম্পন্ন বিসিএস কর্মকর্তারা সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছেন। এর মাধ্যমে সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা দাপ্তরিক কাজে আরও গতিশীল ও দক্ষ হয়ে উঠবেন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান দৈনন্দিন কর্মজীবনে কাজে লাগিয়ে সিসিককে একটি আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।’

অনুষ্ঠানে জানানো হয়, সাত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ধাপে দাপ্তরিক আচরণ, প্রটোকল, অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও রাজস্ব আহরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

সিলেট সিটি করপোরেশনের সচিব মো. আশিক নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-২) সুমন চন্দ্র দাশ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নূসরাত লায়লা নীরা এবং প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানসহ সিসিকের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড