সিলেটে ভারতীয় ম/দসহ গ্রে/প্তার ৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

সিলেটে ভারতীয় ম/দসহ গ্রে/প্তার ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ০৩:৫০:৩৮ অপরাহ্ন

সিলেটে ভারতীয় ম/দসহ গ্রে/প্তার ৩

এআই দিয়ে করা


সিলেট নগরের লাক্কাতুরা চা-বাগান এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫৮ বোতল ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগানের স্বপ্নকলি এলাকায় জনৈক সুজন মুদির বাড়ির পাশের সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১২ বোতল রয়্যাল স্ট্যাগ (ROYAL STAG) এবং ৪৬ বোতল আইকোনিক হোয়াইট ফাইনেস্ট ইন্টারন্যাশনাল গ্রেইন হুইস্কি (ICONIQ WHITE FINEST INTERNATIONAL GRAIN WHISKY) উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মোট পরিমাণ ৫৮ বোতল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লাক্কাতুরা চা-বাগানের স্বপ্নকলি উপরপাড়া এলাকার বিমল গোয়ালার ছেলে দেবাশীষ গোয়ালা (২৬), শুকরা লোহার ছেলে আগুন লোহার (২৩) এবং স্বপন লোহার ছেলে সন্তোষ লোহার (২৬)।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল জানায়, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)-এর ২৪(খ)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি এয়ারপোর্ট থানার ৩৬ নম্বর মামলা, তারিখ ২৭ অক্টোবর ২০২৬। গ্রেপ্তার ব্যক্তিদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড