কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৬ AM

কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৬/২০২৩ ০৯:৫৪:১৬ AM

কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন


সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৩ টি ট্রলার নৌকাকে আটক করে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ জুন) বিকেল ৩ টায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ডি.এম সাদিক আল শাফিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ইজারা বহির্ভূতস্থানে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন কতিপয় বালু ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে  শনিবার বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় ১৩ টি ট্রলারকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ইজারা বহির্ভূত এলাকা হতে বালু উত্তোলনের কারণে এই জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশন (ভূমি) ডি.এম সাদিক আল শাফিন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে