গোলাপগঞ্জে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

গোলাপগঞ্জে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৬ ০৫:১৭:২৩ অপরাহ্ন

গোলাপগঞ্জে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা

সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা কনফারেন্স হলরুমে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মো. রুকন-উল-হাসান।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ ফয়েজুল ইসলাম ও মোহাম্মদ তানভীরুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছবেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রাব্বানী মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাশরেফুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জোনায়েদ কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহম্মদ হিরণ মাহমুদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ছদরুল ইসলাম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহসভাপতি মো. বদরুল আলম এবং গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি জাহিদ উদ্দিন।কর্মশালায় পরিবেশবিদ, মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. রুকন-উল-হাসান বলেন, হাকালুকি হাওর এশিয়ার অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি। প্রতি বছর শীতকালে সাইবেরিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পরিযায়ী পাখি এখানে আশ্রয় নেয়। বৈশ্বিক জীববৈচিত্র্য রক্ষায় হাওরটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার দায়িত্ব আমাদের সবার।

তিনি বলেন, অবৈধভাবে মাছ আহরণ, অতিথি পাখি শিকার এবং অপরিকল্পিত পর্যটনের কারণে হাওরের নাজুক বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়েছে। টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে হাওরের জলজ উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব রক্ষা করা সম্ভব।

তিনি আরও বলেন, হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। হাওরের অভ্যন্তরে অবৈধ জাল ব্যবহারকারী ও পাখি শিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব পর্যটনকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হবে।

এ কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, মৎস্যজীবী, পরিবেশকর্মী, সাংবাদিক ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন