কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২১/১১/২০২৬ ০৪:৪৪:০২ অপরাহ্ন

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক

সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় ডেঙ্গু মশার বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় কুলাউড়া উপজেলা ও পৌর প্রশাসনের আয়োজনে এবং কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে হাসপাতাল প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক  সানজিদা আক্তারের সভাপতিত্বে 

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সপ্তাহের প্রতি শনিবার স্ব-স্ব প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখতে হবে। প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, রাজনৈতিক দলসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

উপজেলা ও পৌর শহরসহ  বিভিন্ন হাটবাজারের পরিবেশ সুন্দর রাখতে ব্যবসায়ীদের নিজ উদ্যোগে নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলতে হবে। একই সঙ্গে সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহবান জানান তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রুবেল মাহমুদ, 

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব এসএম জামান মতিন ও রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, উপসহকারী প্রকৌশলী অজয় কিশোর দাস, ডা. আবু বকর মো. নাসের রাশু, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, সহকারী সিনিয়র শিক্ষক সেলিম আহমেদ, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম এবং টিলাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাসিত। পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা হিরন্দ চন্দ্র পাল,  পৌরসভার কর্মকর্তা মো. তাজুল ইসলামসহ উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,উপজেলা ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির মূল লক্ষ্য হলো ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে আ/গু/ন
সিলেটে প্রায় ৩৯ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে সড়কে প্রা/ণ গেল মোটরসাইকেল আরোহীর
সিলেটে বৃষ্টি আর কত দিন থাকবে
সশস্ত্র বাহিনী দিবস: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতা রক্ষার অঙ্গীকার
তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ: মুক্তাদির
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর :বাণিজ্যমন্ত্রী
মৌলভীবাজারে পু/শইনের চেষ্টা প্রতিহত করল বি/জিবি
জৈন্তাপুর ও কানাইঘাটে ৭ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ