জৈন্তাপুরে সড়কে প্রা/ণ গেল মোটরসাইকেল আরোহীর
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

জৈন্তাপুরে সড়কে প্রা/ণ গেল মোটরসাইকেল আরোহীর

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/১১/২০২৬ ০১:০৬:১৫ অপরাহ্ন

জৈন্তাপুরে সড়কে প্রা/ণ গেল মোটরসাইকেল আরোহীর


সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুর উপজেলার সারীঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় শামস তাহির (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও ট্রাকের গায়ে রক্তের চিহ্ন দেখে প্রায় পাঁচ ঘণ্টার অভিযানে ঘাতক ট্রাকটি শনাক্ত ও উদ্ধার করেছে তামাবিল হাইওয়ে থানার পুলিশ।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়ক অবরোধ করলেও ট্রাক উদ্ধারের পর অবরোধ প্রত্যাহার করে নেন। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাত ১টা ২০ মিনিটে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের সারীঘাট শাপলা ফিলিং স্টেশনের আনুমানিক ৩০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত শামস তাহির (২২) নিজের মোটরসাইকেল নিয়ে জৈন্তাপুর বাজার থেকে দরবস্ত বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় জাফলংগামী একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শামস তাহিরের মৃত্যু হয়। নিহত শামস তাহির নিজপাট ইউনিয়নের বারগাতি এলাকার বাসিন্দা। 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানা পুলিশের রাত্রীকালীন মোবাইল-২ টিম ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক শনাক্ত ও উদ্ধারে অভিযান শুরু করে।

পুলিশ জানায়, প্রায় পাঁচ ঘণ্টার অভিযানে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং ট্রাকের গায়ে রক্তের চিহ্নের সূত্র ধরে দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্ত করা হয়। পরে শনিবার ভোর ৫টা ৫৫ মিনিটে মোবাইল-১ টিমের সহায়তায় সঙ্গীয় ফোর্সসহ জাফলং সড়কের জৈন্তাপুর চাঙ্গিল বাজারের একটি গলি থেকে ঢাকা মেট্রো-ট-২২-১৪৪০ নম্বরের ট্রাকটি উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্রাকটি বর্তমানে তামাবিল হাইওয়ে থানায় রয়েছে। ট্রাক উদ্ধারের পর স্থানীয় লোকজন সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও সিসিটিভি ফুটেজ ও ট্রাকের গায়ে রক্তের চিহ্নের সূত্র ধরে দীর্ঘ অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রায় ৩৯ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে সড়কে প্রা/ণ গেল মোটরসাইকেল আরোহীর
সিলেটে বৃষ্টি আর কত দিন থাকবে
সশস্ত্র বাহিনী দিবস: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতা রক্ষার অঙ্গীকার
তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ: মুক্তাদির
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর :বাণিজ্যমন্ত্রী
মৌলভীবাজারে পু/শইনের চেষ্টা প্রতিহত করল বি/জিবি
জৈন্তাপুর ও কানাইঘাটে ৭ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আ/গু/ন