সিলেটে প্রায় ৩৯ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সিলেটে প্রায় ৩৯ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/১১/২০২৬ ০১:৪৫:০৬ অপরাহ্ন

সিলেটে প্রায় ৩৯ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ


সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিক্স, জিরা, চা-পাতা, কম্বল, পাতার বিড়ি ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) পরিচালিত এসব অভিযানে সর্বমোট ৩৮ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৪ লাখ ৫ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিক্স সামগ্রী, জিরা ও চা-পাতা জব্দ করা হয়।

এ ছাড়া, শুক্রবার (২০ নভেম্বর) রাতে জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর ও লোভাছড়া বিওপির পৃথক আভিযানিক টহলদল সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল, পাতার বিড়ি ও গরু জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, পৃথক এসব অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৮ লাখ ৫৯ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রায় ৩৯ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে সড়কে প্রা/ণ গেল মোটরসাইকেল আরোহীর
সিলেটে বৃষ্টি আর কত দিন থাকবে
সশস্ত্র বাহিনী দিবস: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতা রক্ষার অঙ্গীকার
তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ: মুক্তাদির
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর :বাণিজ্যমন্ত্রী
মৌলভীবাজারে পু/শইনের চেষ্টা প্রতিহত করল বি/জিবি
জৈন্তাপুর ও কানাইঘাটে ৭ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আ/গু/ন