সিলেট মহানগরীতে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৬৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৬টি যানবাহন জব্দ করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, বিনা পরোয়ানায় গ্রেপ্তার, ম্যাজিস্ট্রেট আদালতের সাজাপ্রাপ্ত আসামি এবং মহানগর অধ্যাদেশের আওতায় গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।
এদিকে, ট্রাফিক পুলিশের অভিযানে ৬৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ১৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৪৬টি যানবাহন জব্দ করা হয়।
এসএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তাবার্তা/আরআর




