জানুয়ারিতে কথাকলির ‘বরাক-সুরমা’ নাট্যোৎসব
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সারদাহলে কথাকলির সভা, কর্মশালা ও দুটি নাটকের মঞ্চায়নের সিদ্ধান্ত

জানুয়ারিতে কথাকলির ‘বরাক-সুরমা’ নাট্যোৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/১১/২০২৬ ০৭:১৫:০০ অপরাহ্ন

জানুয়ারিতে কথাকলির ‘বরাক-সুরমা’ নাট্যোৎসব

সংগৃহিত


সিলেটে আগামী ২০২৭ সালের জানুয়ারিতে তৃতীয়বারের মতো ‘বরাক-সুরমা’ নাট্যোৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নাট্যসংগঠন কথাকলি। এ ছাড়া দ্রুত সময়ের মধ্যে ‘কথাকলি কর্মশালা’ আয়োজন এবং সংগঠনটির চলতি প্রযোজনা ‘কিংবদন্তির কথা’ ও ‘চের সাইকেল’ নাটকের দুটি মঞ্চায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল সারদাহল কথাকলির মহড়া কক্ষে অনুষ্ঠিত সংগঠনটির কার্যকরী পরিষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

কথাকলির সভাপতি নিলাঞ্জন দাস টুকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কথাকলির অন্যতম সদস্য ও সম্মিলিত নাট্যপরিষদের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো, সিরাজ উদ্দিন শিরুল, ন. নাজিম, প্রলয়, জুমেল আহমদ, বিন্তু প্রমুখ।

সভা শুরুর আগে কথাকলির সদস্য পিউর পিতার মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় নাট্যচর্চার প্রসার ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে ‘কথাকলি কর্মশালা’ আয়োজনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি ডিসেম্বরের শেষ সপ্তাহে কথাকলির চলতি প্রযোজনা ‘কিংবদন্তির কথা’ ও ‘চের সাইকেল’ নাটকের দুটি মঞ্চায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া আগামী জানুয়ারিতে ‘বরাক-সুরমা’ নাট্যোৎসবের তৃতীয় আয়োজন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এ উৎসবের স্থান, তারিখ ও অংশগ্রহণকারী নাট্যদলগুলোর নাম কথাকলির সাধারণ সভায় চূড়ান্ত করা হবে।

সভা শেষে সংক্ষিপ্ত সফরে সিলেটে আসা কথাকলির অন্যতম সদস্য ন. নাজিমের জন্মদিন কেক কেটে উদ্‌যাপন করেন সংগঠনের সদস্যরা।



জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে আ/গু/ন
সিলেটে প্রায় ৩৯ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে সড়কে প্রা/ণ গেল মোটরসাইকেল আরোহীর
সিলেটে বৃষ্টি আর কত দিন থাকবে
সশস্ত্র বাহিনী দিবস: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতা রক্ষার অঙ্গীকার
তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ: মুক্তাদির
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর :বাণিজ্যমন্ত্রী
মৌলভীবাজারে পু/শইনের চেষ্টা প্রতিহত করল বি/জিবি
জৈন্তাপুর ও কানাইঘাটে ৭ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ