সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস মন্ত্রী মুক্তাদিরের
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস মন্ত্রী মুক্তাদিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/১১/২০২৬ ০৭:৩৫:৪৫ অপরাহ্ন

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস মন্ত্রী মুক্তাদিরের

ছবি:সংগৃহীত


সিলেট জেলা আইনজীবী সমিতির জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বহুতল ভবন নির্মাণে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে সিলেট সার্কিট হাউসে সিলেট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বৈঠকে আইনজীবী সমিতির নেতারা আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন, পর্যাপ্ত বসার স্থান নিশ্চিত করা এবং বিদ্যমান স্থান সংকট নিরসনে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এ সময় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আইনজীবীদের দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, সিলেটের বিচারপ্রার্থী মানুষ ও আইনজীবীদের সুবিধা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে। বহুতল ভবন নির্মাণের বিষয়েও সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আশিক উদ্দিন আশুক।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সিলেট জেলা যুবদলের সাবেক নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফ, সদস্যসচিব অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমিসহ আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে আ/গু/ন
সিলেটে প্রায় ৩৯ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে সড়কে প্রা/ণ গেল মোটরসাইকেল আরোহীর
সিলেটে বৃষ্টি আর কত দিন থাকবে
সশস্ত্র বাহিনী দিবস: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতা রক্ষার অঙ্গীকার
তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ: মুক্তাদির
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর :বাণিজ্যমন্ত্রী
মৌলভীবাজারে পু/শইনের চেষ্টা প্রতিহত করল বি/জিবি
জৈন্তাপুর ও কানাইঘাটে ৭ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ